চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় মামলা, আটক ৫ জনের মধ্যে দুজন সাক্ষী

https://www.profitablecpmrate.com/r6jzskem?key=6a4b6e4d33265185218e8962d81fa277 চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় মামলা, আটক ৫ জনের মধ্যে দুজন সাক্ষী
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে (৭৮) গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আবদুল হাইয়ের লিখিত অভিযোগটি আজ বুধবার রাতে চৌদ্দগ্রাম থানা–পুলিশ মামলা হিসেবে নথিভুক্ত করেছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করা হয়েছে। এর আগে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে একজনকে মামলায় আসামি এবং দুজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। আটক ব্যক্তিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলায় ২৫ লাখ টাকা চাঁদা দাবি, জুতার মালা পরানোর কারণে ১০০ কোটি টাকার মানহানি এবং মারধরের অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, গত রোববার (২২ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা হাইস্কুলের সামনে আবদুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

Comments