কেরাণীগঞ্জে ডাকাত দলের হাতে রূপালী ব্যাংকের কর্মকর্তা-গ্রাহক জিম্মি

কেরাণীগঞ্জে ডাকাত দলের হাতে রূপালী ব্যাংকের কর্মকর্তা-গ্রাহক জিম্মি
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সশস্ত্র ডাকাতদল হানা দিয়েছে। ডাকাতরা ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে। ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাবের সদস্যরা ব্যাংক ভবনটি ঘিরে রেখেছে এবং ডাকাতদের আত্মসমর্পণের জন্য চেষ্টা চালাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, ডাকাতরা ব্যাংকে ঢোকার পর পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার ঘোষণা দেয়া হয়, যা শুনে এলাকাবাসী ব্যাংকটি ঘেরাও করে। পুলিশের কেরাণীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকসহ অন্তত ২০ জন ভেতরে জিম্মি থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন:

Comments