পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক
ডি-৮ সম্মেলনের ফাঁকে ১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে মিশরের কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে ড. ইউনূস ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, "বিষয়গুলো বারবার আসছে। আসুন আমরা সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলোর ফয়সালা করি।" পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির উল্লেখ করে বলেন, "১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করেছে। কিন্তু যদি অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকে, তবে সেগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন।" দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উভয় নেতা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময় এবং সার্কের পুনরুজ্জীবনের বিষয়ে আলোচনা করেন। ড. ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তার সুবিধামত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন। এই বৈঠকটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠকের একটি ভিডিও প্রতিবেদন দেখতে পারেন নিচে:

Comments