দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬২

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬২
https://www.profitablecpmrate.com/x3mai4gv?key=ee8957bf695c7a9e5112429ae633ced7 দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালে একটি যাত্রীবাহী উড়োজাহাজ অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে, এতে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। জেজু এয়ারের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এই উড়োজাহাজটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে উড্ডয়ন করেছিল। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেওয়ালে আঘাত করার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এখন পর্যন্ত দু'জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি সৃষ্টি হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। https://www.profitablecpmrate.com/x3mai4gv?key=ee8957bf695c7a9e5112429ae633ced7

Comments