সোনালী ব্যাংকের ২২০০ কর্মকর্তাকে পদোন্নতি

সোনালী ব্যাংকের ২২০০ কর্মকর্তাকে পদোন্নতি
সোনালী ব্যাংক সম্প্রতি একযোগে প্রায় ২,২০০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। এ পদোন্নতি সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার এবং অফিসার পদে প্রদান করা হয়েছে। এ পদোন্নতির ফলে ব্যাংকের মোট কর্মকর্তাদের প্রায় ১২ শতাংশ একসঙ্গে পদোন্নতি পেলেন। দীর্ঘদিন ধরে সোনালী ব্যাংকের পদোন্নতি কার্যক্রম ধীরগতিতে চলছিল, যা কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়, যার ফলস্বরূপ এই পদোন্নতি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

Comments