৯ গোলের রোমাঞ্চ শেষে জয়ের হাসি লিভারপুলের

৯ গোলের রোমাঞ্চ শেষে জয়ের হাসি লিভারপুলের
জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারের বিপক্ষে গোলবন্যার ম্যাচে ৬-৩ ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। এই জয়ে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা। দ্বিতীয় স্থানে থাকা চেলসি ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিভারপুলের পেছনে রয়েছে। চেলসি আজ এভারটনের সঙ্গে ড্র করায় পয়েন্ট হারিয়েছে। লিভারপুলের এই জয় তাদের দুই ম্যাচ পর পুনরায় জয়ের ধারায় ফিরিয়েছে।

Comments