মোহাম্মদপুরের তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় চাঁদাবাজির অভিযোগে তালিকাভুক্ত অপরাধী মো. আলমগীর ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ ডিসেম্বর রাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি ইউনিট এই অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আলমগীর ও তার সহযোগীরা ধারালো অস্ত্রসহ ওই এলাকায় অবস্থান করছিল। বসিলা সেনা ক্যাম্প থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনা সদস্যরা তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

Comments
Post a Comment