জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রথমে তাকে লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে, এরপর সেখান থেকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হবে। খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে, যা যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট সেন্টারে সম্ভব। এ লক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ চলছে। তার সঙ্গে চিকিৎসক, নার্স এবং আত্মীয়স্বজনসহ প্রায় ১৫ সদস্যের একটি দল যাওয়ার পরিকল্পনা রয়েছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ডিসেম্বরের শুরুতে তার লন্ডন যাওয়ার সম্ভাবনা রয়েছে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি জটিলতা, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। বর্তমানে তিনি গুলশানের বাসায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন, এবং তার অবস্থা স্থিতিশীল।

Comments