আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরের খালাস
বহুল আলোচিত চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনকে হাইকোর্ট খালাস দিয়েছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ, ১৮ ডিসেম্বর ২০২৪, এই রায় দেন।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্রের চালান আটক করা হয়। এই ঘটনায় দুটি মামলা হয়—একটি অস্ত্র আইনে এবং অন্যটি বিশেষ ক্ষমতা আইনে। ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হয়। আজকের রায়ে হাইকোর্ট বাবরসহ পাঁচজনকে খালাস দিয়েছেন।
এছাড়া, উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

Comments
Post a Comment