২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। যা থেকে এটি স্পষ্ট যে, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন নির্বাচনের নির্দিষ্ট সময় ও তারিখ নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের।" এছাড়া, শফিকুল আলম উল্লেখ করেন, "যদি কম সংস্কার হয় তাহলে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে।" উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, "বিস্তৃতভাবে বলতে গেলে, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারিত হতে পারে।" তবে, নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর বর্তায়।

Comments